কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

গত সপ্তাহজুড়ে টানা বৃষ্টির মধ্যে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। রবিবার (০৬ অক্টোবর) খুচরা বাজারে সর্বোচ্চ ৪০০ টাকা কেজি দামে মরিচ বিক্রি হয়েছে। সপ্তাহখানেক আগেও বাজারে ১৮০ থেকে ২২০ টাকা কেজি দামে কাঁচা মরিচ কেনা যেতো।
আজ রবিববার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, শেওড়াপাড়া ও টাউনহল বাজারের খুচরা বিক্রেতারা এসব তথ্য জানিয়েছেন।
বর্তমানে বাজারে দেশীয় ও আমদানি করা উভয় ধরনের কাঁচা মরিচই বিক্রি হচ্ছে। বন্যা, গরম বা অতিবৃষ্টির কারণে গত ৩-৪ মাসে বাজারে বেশ কয়েকবার মরিচ এর দাম ওঠানামা করেছে।
তবে বেশির ভাগ সময় কাঁচা মরিচ ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। গত সপ্তাহেও ১৮০ থেকে ২২০ টাকা দমে মরিচ বিক্রি হয়েছে। এরপর দাম ক্রমাগত বাড়তে থাকে।
সর্বশেষ গতকাল শনিবার বাজারে কাঁচা মরিচ এর দাম বেড়ে ৫০০ টাকায় পৌঁছায়। যদিও আজ রবিবার মরিচের দাম কিছুটা কমে কেজিতে ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

টানা ৫ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৩ হাজার টাকার বেশি

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

ফের স্বর্ণের দাম কমলো

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: তথ্যমন্ত্রী

