চাঁদপুরে ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় ৫ যুবক গ্রেপ্তার

বিশেষ সংবাদ

চাঁদপুরে ডিবি পরিচয়ে সড়কে চলাচল করা সাধারণ মানুষকে অবরুদ্ধ করে চাঁদাবাজির সময় স্থানীয় লোকজন ৫ প্রতারক যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেন। বুধবার (১৫ মে) রাতে সদর উপজেলার রামপুর ইউনিয়নের মধুরোড রেলস্টেশনের পাশে তল্লাশির নামে চাঁদাবাজি করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৬ মে) চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। এই পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয়রা খবর দিলে একটি সিএনজিসহ ৫ যুবককে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

আটককৃতরা হলো, জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গোবিন্দিয়া এলাকার মো: নাজির হোসেন (৩৬), শাহরাস্তির উয়ারুক এলাকার মো: মহিবুল ইসলাম (৩০), মতলব দক্ষিণ এলাকার মো: দিদার খান (৪২), মো: শরিফুল্লা প্রধানিয়া (৪০) ও সদরের মান্দারি এলাকার মো: খোকন সর্দার (৪০)।

মধুরোড স্টেশন এলাকার ব্যবসায়ী মো: অলী আহমদ বেপারী জানান, রেলস্টেশনের ক্যান্টিনের পাশে পাকা রাস্তার ওপর একটি সিএনজি নিয়ে ওৎ পেতে ছিলো ৫ যুবক। তাঁরা ‘প্রেস অ্যান্ড অ্যান্টি-করাপশন’ লেখা কটি গায়ে দিয়ে এখানে এসে অবস্থান নেয়। তাঁদের আচার-আচরণ সন্দেহ জনক মনে হলে ওই ৫ যুবককে আটক করে পুলিশকে খবর দেই।

চাঁদপুরে ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় ৫ যুবকে গ্রেপ্তারের বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবদুর রাজ্জাক মীর জানান, গ্রেপ্তারকৃত ৫ জন ‘প্রেস অ্যান্ড এন্টি-করাপশন’ লেখা কটি গায়ে দিয়ে রাস্তায় চলাচল করা সাধারণ মানুষদের অবরুদ্ধ করছিলো।

স্থানীয় লোকজন জানায় তাঁরা ডিবি পুলিশ পরিচয় দিয়েছে। পরে স্থানীয়রা তাঁদের আটক করে আমাদের খবর দেয়। বর্তমানে সিএনজিসহ গ্রেপ্তারকৃতরা তাঁরা থানা হেফাজতে রয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (১৩...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে দক্ষিণপাড়া...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী...