অন্বেষণ ডেস্ক :

নরসিংদীতে র‌্যাব সদস্যকে কুপিয়ে যখম, ছিনিয়ে নিলো আসামিকে

বিশেষ সংবাদ

নরসিংদীতে মাদক বিরোধী অভিযানের সময় হামলা চালিয়ে মো: ইমরার হোসেন (৩৫) নামে র‌্যাবের এক সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। এ সময় মো: ইউনুস আলী (৪০) নামের এক আসামীকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রায়পুরা থানার সোনাকান্দী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার উত্তরাস্থ র‌্যাব-১ এবং নরসিংদী র‌্যাব-১১ এর একটি যৌথ দল সোনাকান্দি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের মাদক ব্যবসায়ী মো: ইউনুস আলীকে আটক করে নিয়ে আসার সময় তার আত্মীয়-স্বজনরা র‌্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

তাদের হমলায় র‌্যাব সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের কোপে মাথায় এবং হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে আহত কনস্টেবল ইমরানকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীতে র‌্যাব সদস্যকে কুপিয়ে যখমের বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: সামসুল আরেফিন জানান, র‌্যাব-১ এর একটি বিশেষ অভিযান পরিচালনার সময় র‌্যাব সদস্যদের ওপর হামলা ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এমন খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর সেই কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা...

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত: প্রতিমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, এপ্রিল ও মে মাসের...

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ...

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর সেই কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার...

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত: প্রতিমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর...

বেগম খালেদা জিয়ার সম্মাননা গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি জাইমা...

জমি দখল মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি...

টয়লেটে আটকা ছাত্রী, ছুটির ঘণ্টা বাজিয়ে স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষকরা

মেহেরপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর টয়লেটে...