পিস্তল ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, অস্ত্র ও গুলিসহ আটক ১

পিস্তল ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টায় পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ মোহাম্মদ হাছান (২৯) নামে পাওনাদারকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী সদরের সুর্যনারায়নবহর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক হাছান সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রামের বাসিন্দা। আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠান।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার সুর্যনারায়নবহর গ্রামের মোহাম্মদ হাছান একই এলাকার মো: সোহেল (৩৪) নামে এক ব্যাক্তির কাছ থেকে টাকা পায়। শুক্রবার বিকেলে সোহেলের কাছে পাওনা টাকা চায় হাছান। তবে সোহেল টাকা দিতে বিলম্ব করলে সোহেলের দিকে পিস্তল তাক করে হাসান। সে সময় সোহেল চিৎকার করলে স্থানীয় লোকজন ধাওয়া করে হাছানকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে হাছানের কাছ থেকে ১টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ সহ তাকে আটক করে।
পিস্তল ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টার বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক আসামিকে আদালতে সোপর্দের পর বিচারক তাকে জেল হাজতে পাঠান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

