মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

ফতুল্লায় তালা ভেঙে ছেলে দেখলেন, বিছানায় বাবার হাত-পা বাঁধা মরদেহ

বিশেষ সংবাদ

ফতুল্লায় তালা ভেঙে ছেলে দেখলেন, বিছানায় বাবার হাত-পা বাঁধা মরদেহ। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট থেকে মো: আবদুল রাজ্জাক (৫৪) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার নুরবাগস্থ জয়নাল আবেদীনের বিল্ডিং বাড়ির ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুল রাজ্জাক শরীয়তপুরের মৃত আব্দুল খাঁর ছেলে। তিনি তার ছেলেকে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করতেন।

নিহতের ছেলে আকাশ বলেন, তার মা ৫ মাস আগে মারা যান। বাবাকে নিয়ে তিনি এই ফ্ল্যাটে থাকতেন। তিনি নবাবপুর ১টি দোকানে চাকরি করেন। তার বাবা একসময় রাজমিস্ত্রির কাজ করতেন। গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে আকাশ দোকান থেকে বাসায় ফিরে দেখেন ঘর তালাবদ্ধ। তখন তিনি তার খালার বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে আবারও রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে এসে দেখেন ঘর তালাবদ্ধ তারপর তিনি তার এক বন্ধুর বাসায় গিয়ে রাত্রিযাপন করেন।

পরে আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে বাসায় ফিরে আবারও ঘর তালাবদ্ধ দেখতে পেয়ে বন্ধুকে নিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিছানার ওপর হাত-পা বাঁধা অবস্থায় তার বাবার মরদেহ দেখতে পান। হাত-পা বেঁধে মাথায় আঘাত করে আকাশের বাবাকে হত্যা করে বাইরে থেকে ফ্ল্যাটে তালা মেরে রাখা হয়েছিল বলে জানান তিনি।

ফতুল্লায় তালা ভেঙে ছেলে দেখলেন, বিছানায় বাবার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আযম মিয়া জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তসহ রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

খামেনির পর তার স্ত্রীও মারা গেছেন?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ আর বাঁচতে পারলেন না, এমন দাবি করেছে পরিবার ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা।সংস্থা বলছে, মার্কিন...

শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর পিঠে গরম তেল, স্বামী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শাশুড়ি কর্তৃক গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় স্বামী ফারুক আহম্মেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ মার্চ)...

শেরপুরে কেমিক্যাল কোম্পানির চাঁদাবাজি মামলায় প্রভাষকসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির দায়ের করা চাঁদাবাজির মামলায় এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার...

খামেনির পর তার স্ত্রীও মারা গেছেন?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ আর বাঁচতে পারলেন না, এমন দাবি করেছে পরিবার ও...

শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর পিঠে গরম তেল, স্বামী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শাশুড়ি কর্তৃক গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় স্বামী ফারুক আহম্মেদকে...

শেরপুরে কেমিক্যাল কোম্পানির চাঁদাবাজি মামলায় প্রভাষকসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির দায়ের করা চাঁদাবাজির মামলায় এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে...

কালির কাগজে সেমাই সংরক্ষণ: বগুড়ায় অভিযানে ভোক্তা অধিকারের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক : বগুড়া সদরের ইছাদহ এলাকায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণের দায়ে একটি কারখানাকে ৩০...

বোটানিক্যাল গার্ডেনের জঙ্গল থেকে রক্তাক্ত শিশু উদ্ধার, আটক বাবা

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা শিশু উদ্ধারের ঘটনায়...

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য...