ফরিদপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক আটক

ফরিদপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে আটক করা হয়েছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় মো: বাবুল মোল্ল্যা (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব। আটক বাবুল মোল্লা উপজেলার ভাবুকদিয়া গ্রামের মো: রুস্তম মোল্ল্যার ছেলে।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম মো: শাইখ আকতার এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে নগরকান্দা উপজেলার কুঞ্জিনগর এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়। বাবুল মোল্লা ভাঙ্গার হামিরদীর নওপাড়া গ্রামের এক কলেজছাত্রীকে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি। ওই কলেজছাত্রী ভাঙ্গার একটি কলেজে লেখাপড়া করে।
ফরিদপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে আটকের বিষয়ে তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মোল্ল্যা কলেজছাত্রীকে ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সকল সত্যতা স্বীকার করেছে। বাবুল মোল্ল্যা মামলা পরে রাজধানীর ঢাকাসহ ফরিদপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বাবুল মোল্ল্যাকে সালথা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

