বগুড়ার ধুনটে গাঁজাসহ দুই জন আটক

বগুড়ার ধুনটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী মো: খোরশেদ আলম সেখ (৫০) ও তার সহযোগী মো: শফিকুল ইসলামকে (৫৫) আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পলেথিনে মোড়ানো বাগে সাড়ে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, মো: খোরশেদ আলম বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শাহদহ এলাকার চাঁন মিয়ার ছেলে এবং মো: শফিকুল ইসলাম জালশুকা এলাকার মো: আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, খোরশেদ আলম এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে খোরশেদ আলম ও তার সহযোগী শফিকুল ইসলাম শাকদহ গ্রামের নিজ বাড়িতে বসে গাঁজা বিক্রি করতে থাকে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলমের নেতৃত্বে অন্যান্য সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

