ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী নারীর কারাদণ্ড

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী এবং তার এক সহযোগীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুজনকেই ৭ দিন করে কারাদণ্ড দেয়ার পর-পরই হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী নারী আলেমা আক্তার (২৫) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের মো: জুগুর আলীর মেয়ে এবং তার সহযোগী মো: রাকিব মিয়া (১৯) একই গ্রামের মো: সাগর আলীর ছেলে। তাদের উভয়কেই ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
জানা গেছে, মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বানিয়াচং উপজেলার নতুন বাজারে ভুয়া ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ আদায় করছিলেন আলেমা আক্তার নামের ওই নারী এবং তার সহযোগী সাগর মিয়া। বিষয়টি সাধারণ ব্যবসায়ীরা বুঝতে পেরে অভিযুক্তদেরকে ঘটনাস্থলেই আটক করেন।

পরে সন্ধ্যার দিকে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দুই জনকে কারাদণ্ড প্রদান করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

