শেরপুরে যুক্তরাষ্ট্র প্রবাসীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

শেরপুরে আব্দুল হালিম জীবন (৪৮) নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৩১ মার্চ) ভোর রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউপি চেয়ারম্যানসহ ৪জনকে আটক করা হয়েছে।
নিহত আব্দুল হালিম জীবন শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকার মো: সাইদুর রহমান সুরুজ মাস্টারের ছেলে। আটককৃরা হলেন, চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, মো: রাশেদুল ইসলাম ডিয়ার মুকুল হোসেন, মুকুল হোসেন ও মো: ফরহাদ হোসেন। তাদের অভিযোগ রয়েছে, তারা সংঘবদ্ধ একটি অপরাধ চক্রের সদস্য।
নিহতের ২য় স্ত্রী আতিয়া আক্তার জানান, শনিবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফসহ কয়েকজন আমার স্বামী জীবনকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে আজ ভোরে চুনিয়ারচর এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধারের খবর পাই। এই আব্দুর রউফ আমার স্বামীকে ডেকে নিয়ে বিভিন্ন ধরণের মামলা-মোকদ্দমা ও অনেক ঝামেলায় জড়িয়েছে। হাতিয়ে নিয়েছে আমাদের অনেক টাকা-পয়সা। এ নিয়ে বিরোধের জের ধরেই রউফসহ তার চক্রের কয়েকজন জীবনকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

শেরপুরে যুক্তরাষ্ট্র প্রবাসীর লাশ উদ্ধারের বিষয়ে, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমদাদুল হক জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি ও তদন্ত চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

