সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

১ বছরে ২ হাজার ৯৩৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

বিশেষ সংবাদ

১ বছরে ২ হাজার ৯৩৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ২৯৩৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার ৬৩৯ জন। ২৫ জন কন্যাসহ ৩৪ জনকে ধর্ষণ করে হত্যা করা হয় এবং ধর্ষণের কারণে ১৪টি আত্মহত্যার ঘটনা ঘটে।

বাংলাদেশ মহিলা পরিষদের কন্যাশিশু ও নারী নির্যাতন বিষয়ক বার্ষিক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। দেশের ১২টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদ এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ১৪৯ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে, তারমধ্যে কন্যাশিশু ১০৩ জন। ৯৩ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে, তারমধ্যে কন্যা ৮৪ জন। ৮ জন কন্যাসহ ৯ জন উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। নানা রকম কারণে ৮৭ জন কন্যাসহ ৪৯৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও হত্যার চেষ্টা করা হয়েছে ১৯ জনকে।

৭৪ কন্যাসহ ২৬৬ জনের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। ১০২ কন্যাসহ ২৭৯ জন আত্মহত্যা জন্য বাধ্য করা হয়েছে, তারমধ্যে ১০ জন কন্যাসহ ৩৮ জন আত্মহত্যার প্ররোচণার শিকার হয়েছে, তারমধ্যে আত্মহত্যার চেষ্টা করেছে ৩ জন কন্যাসহ ৬ জন। সব মিলিয়ে ১ বছরে ২ হাজার ৯৩৭ জন নারী ও কন্যশিশু নির্যাতনের শিকার হয়েছে।

মহিলা পরিষদের পরিসংখ্যান বলা হয়েছে, গত বছর ১৩ জন কন্যা ও নারী পাচারের শিকার হয়েছে। এসিডদগ্ধ হয়েছে ৮ জন। ৩৪ জন কন্যাশিশু ও নারী অগ্নিদগ্ধ হয়েছে, তারমধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। ১২২ জন নারী যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে, তারমধ্যে ৫২ জনকে হত্যা করা হয়েছে। ২৩১ জন শারীরিক নির্যাতনের শিকার হয়, তারমধ্যে ৮৩ জন কন্যাশিশু। ৩২ জন পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে।

১৮ জন কন্যাসহ ২৫ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়, তারমধ্যে ৮ জন গৃহকর্মী হত্যা এবং ৪ জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১ জন কন্যাসহ ১২ জন ফতোয়ার শিকার হয়। ২ কন্যাসহ ৮ জন পুলিশি নির্যাতনের শিকার হয়েছে। সাইবার অপরাধের শিকার হয়েছে ১৭ কন্যাসহ ৪৪ জন। ২৩টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। ৫০টি বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে। এছাড়া বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে ৪৩ কন্যাসহ ১২২ জন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই...

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার...

জনপ্রিয়

অপরাধ

হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শাসন কায়েমের জন্য শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণ-অভ্যুত্থানে জনগণ তাকে...

রংপুরে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৭০)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার...

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার...

হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শাসন কায়েমের জন্য শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন...

রংপুরে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৭০)-এর...

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৭...

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে গীতা পাঠ

নেত্রকোনার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে স্থানীয় সনাতন ধর্মাবলীরা। শনিবার (৬ ডিসেম্বর)...

তফসিল ঘোষণা কবে, এখনও নির্ধারিত হয়নি: ইসি সচিব

নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি থাকলেও তফসিল ঘোষণা করার দিন...

‘ভোট নিয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, সুযোগ পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ব’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য...