রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারী আটক

বিশেষ সংবাদ

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ২০টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট (২০ ব্যাটালিয়ন) বিজিবি এর সদস্যরা। শুক্রবার (২৯ মার্চ) পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত ২০টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৩২ গ্রাম।

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বর্ণের বারসহ ২ জনকে আটকের বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এক সংবাদক বিজ্ঞপ্তিতে বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অধিনায়কের নির্দেশনা অনুযায়ী এবং উপ-অধিনায়ক মেজর মো: আফিক হাসানের সমন্বয়ে, হাটখোলা বিওপির টহল কমান্ডের নায়েক মো: আতোয়ার রহমানের নেতৃত্বে ১টি বিশেষ টহল দল পাঁচবিবি উপজেলার হাটখোলা এলাকার সীমান্ত পিলার ২৮১/৩২’এস হতে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচমা মান্নানের মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় সেখান থেকে ২০টি স্বর্ণের বারসহ মো: মেহেদী হাসান পাপ্পু (২৬) ও মো: অঅব্দুল ওহাব (৪২) নামের ওই ২ জন চোরাকারবারীকে আটক করে বিজিবি। আটককৃত চেরাকারবারীরা পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা।

এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের পাশাপাশি ১টি মোটর সাইকেল ২টি সীমকার্ডসহ ২টি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারসহ সকল মালামালের মূল্য প্রায় ২ কোটি ২৯ লাখ ২১ হাজার টাকা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া...

বগুড়ার সোনাতলা স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫...

বগুড়ার সোনাতলা স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের...