কুড়াল দিয়ে কুপিয়ে ‘মাদকাসক্ত’ ছেলেকে হত্যা, বৃদ্ধ বাবা গ্রেপ্তার

‘মাদকাসক্ত’ ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃদ্ধ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আব্দুর রশিদ বাগমারকে (৭০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২ এপ্রিল) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো: কাউছার হাবিব (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জামালপুর পূর্ব পাড়ার কৃষক আব্দুর রশিদের ৩ ছেলের মধ্যে ছোট ছিলেন হাবিব। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাসে সুবিধাজনক অবস্থান তৈরি করতে না পারায় ৪ বছর প্রবাস জীবন শেষে দেশে ফেরেন হবিব। এক বছর আগে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।
জমানো টাকা মাদকের পেছনে খরচ করে ফেলায় আর্থিক সংকটে পরে তার পরিবার। এ নিয়ে পরিবারের সঙ্গে প্রায় দ্বন্দ্ব হতো। মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃদ্ধ বাবাকে হাবিব মৃত্যু হুমকিও দিতেন। এসব সহ্য করতে না পেরে নেশাগ্রস্ত ছেলেকে ঘুমের মধ্যে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন বৃদ্ধ বাবা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহতাব উদ্দিন জানান, নিহতের মরদেহ ঘরের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

