বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুরে বিদেশি পিস্তল-রিভলবারসহ ৩ ডাকাত আটক

বিশেষ সংবাদ

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৩টি বিদেশি পিস্তল ও রিভলবারসহ তিনজন ডাকাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মো: বাদশা প্রামাণিক (৪১), পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মো: মনির মোল্লা (৩৮) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো: রাশেদুল ওরফে আল আমিন (৪২)।

জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে শহরের লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে পুলিশ তাদের ৩ জনকে আটক করে। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ১টি হাইড্রলিক কাটার, ১টি স্টিলের চাকু ও রেইনকোট উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে বিদেশি পিস্তল-রিভলবারসহ ৩ ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব শামসুর রহমান জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক২টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, এদের মধ্যে মনির মোল্লার নামে ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে ৩টি ও আল আমিনের নামে ২টি মামলা রয়েছে জেলার বিভিন্ন থানায়। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

কুমিল্লা-৪ দেবিদ্বারে ভোট বর্জনের ঘোষণা জসিমের, কারচুপির অভিযোগ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। বিএনপির সমর্থন পাওয়া এই প্রার্থী...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত ৪৯ শতাংশ ভোট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বগুড়া-৫ আসনে জাতীয়...

শেরপুরে ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সিসিটিভি নজরদারিতে প্রস্তুত ৯৯ কেন্দ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বগুড়ার শেরপুরে ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রের প্রধান ফটক থেকে শুরু করে প্রিজাইডিং...

কুমিল্লা-৪ দেবিদ্বারে ভোট বর্জনের ঘোষণা জসিমের, কারচুপির অভিযোগ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত ৪৯ শতাংশ ভোট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল...

শেরপুরে ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সিসিটিভি নজরদারিতে প্রস্তুত ৯৯ কেন্দ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বগুড়ার শেরপুরে ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রের...

বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বুধবার...

নওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে। বুধবার (১১...

বগুড়ায় নিখোঁজের একদিন পর মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে একটি মাঠ থেকে এক নারীর মরদেহ উদ্ধার...