ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে ১৯৪ বোতল ফেনসিডিলসহ মো: আব্দুর রাজ্জাক নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (০৪ মার্চ) বেলা ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো: আব্দুর রাজ্জাক গোপালগঞ্জ জেলার কাশীয়ানী উপজেলার ফলসী চরপাড়া গ্রামের মো: আব্দুর রউফ মোল্লার ছেলে।
ঝিনাইদহের মহেশপুরে এক মাদক কারাবারীকে গ্রেফতারের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহেশপুর থেকে ঢাকাগামী ১টি পরিবহনে করে মাদক কারবারিরা ফেনসিডিল নিয়ে যাচ্ছে।
এ সময় আমাদের ১টি আভিযানিক দল সেখানে চেকপোস্ট বসিয়ে ওই বাসটিতে তল্লাশি চালিয়ে ১৯৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৭৬ হাজার টাকা। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

