নরসিংদী সদরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

নরসিংদী সদরে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মাহাবুবুল হাসান মাহাবুবকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
এসময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন সাইদ হাসান পাপ্পু (৩৮) নামের তার এক সহযোগী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে মাধবদী থানার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাহাবুবুল হাসান মাহাবুব নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকার আমিন উদ্দিনের ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভগিরথপুরে অবস্থিত তার ‘রাজনৈতিক কার্যালয়’ থেকে কাজ শেষ কের বাড়ি ফিরছিলেন তিনিসহ বেশ কয়েকজন। এসময় আগে থেকেই ওৎপেতে থাকা দূর্বৃত্তরা তার দিকে লক্ষ্য করে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে।
এসময় তাকে বাঁচাতে গিয়ে পাপ্পু নামের এক সহযোগী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

