নীলফামারীতে এক ভুয়া ডাক্তার আটক

নীলফামারীতে একটি বেসরকারি হাসপাতাল থেকে মো: ফারুক হোসেন রুবেল (৪৬) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। আটককৃত ফারুক হোসেন রুবেল রংপুর সদরের নীলকণ্ঠ এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলা সিভিল সার্জন ডা: মো: হাসিবুর রহমান এবং সহকারী কমিশনার মো: রিয়াজ উদ্দিন আহমেদ মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে অভিযান চালায়। তখন ডায়াগনস্টিক ক্লিনিক থেকে ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ডায়াগনস্টিক সেন্টারটিও ১ মাসের জন্য সিলগালা করা হয়েছে।
নীলফামারীতে এক ভুয়া ডাক্তার আটকের বিষয়ে ডা. মো: হাসিবুর রহমান বলেন, ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল মেডিসিন ও নিউরো বিশেষজ্ঞ ডা: মো: রবিউল ইসলাম নামে নিজেকে পরিচয় দেয়। এমন পরিচয় দিয়ে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে রোগী দেখেন।

অনলাইনে রেজিস্ট্রেশন চেক করলে তার ছবি, নাম এবং বাবার নামে গড়মিল ধরা পড়ে। পরবর্তীতে তিনি নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

