বগুড়ার সদরে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় আটক ২

বগুড়ার সদরে ককটেল হামলায় ২ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।
আটককৃতরা হলো, শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকার মো: সাজু হোসেন এবং সুলতানগঞ্জ ঘুনপাড়া এলাকার মো: কবির আকন্দ। তাদের মধ্যে কবির এজাহারনামীয় ৫ নম্বর আসামি এবং সাজুকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
ডিবির ওসি মো: মুস্তাফিজ হাসান জানান, বগুড়ার সদরে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় ২ আসামিকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (১৪ এপ্রিল) তাদের দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে শহরের সুলতানগঞ্জ পাড়ার ঘুনপাড়া এলাকায় মারধরের শিকার এক নারীকে উদ্ধার করতে গিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) মো: আব্দুর রশিদ এবং কনস্টেবল মো: মাহবুব হোসেন ককটেল হামলার শিকার হন।
এ ঘটনায় পরদিন শুক্রবার (১২ এপ্রিল) রাতে উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: জালাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৫ জন নামীয়সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

