শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

রাজধানীর কদমতলীতে স্কুলছাত্রের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

বিশেষ সংবাদ

রাজধানীর কদমতলীতে মো: নাজমুল সাকিব নিলয় (১৬) নামের এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া স্কুল ছাত্র নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিলয় কুমিল্লার দাউদকান্দি এলাকার মো: মোবারক হোসেনের ছেলে। মা–বাবার সঙ্গে সে দনিয়া সরাই মসজিদ রোড এলাকায় থাকতো।

নিহতের মা নাজনীন আক্তার জানান, আমার ছেলে চলতি বছরের (এসএসসি) পরীক্ষার্থী ছিল। সে একে উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র ছিল। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে নিলয় বেড়াতে যায়। এরপরে এদিন সন্ধ্যার পরে তার বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় বাসায় দিয়ে যায়। নিলয়ের বন্ধুরা জানায়, নিলয় ছাদ থেকে পড়ে গেছে। তবে তার শরীরে ছাদ থেকে পড়ে যাওয়ার কোনো চিহ্ন নেই। তার পিঠে আঘাতের চিহ্ন, হাতে খামচির চিহ্ন, ও ঘাড় মটকানো দেখা গেছে। এরপর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

নিহতের মা দাবি করেন, আমার ছেলেকে তারা বাইরে ঘুড়তে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে হত্যা করেছে। আমার ছেলের কোনো বন্ধু হাসপাতালেও আসেনি। তাদের নাম ও পরিচয় আমি জানি না। তবে দেখলে চিনতে পারবো।

রাজধানীর কদমতলীতে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে, ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। নিহত স্কুল ছাত্র নিলয়ের সঙ্গে শুধু তার মা ও খালা হাসপাতালে এসেছিলেন। নিহতের কোনো বন্ধুবান্ধব আসেনি। তিনি আরও জানান, নিলয় ছাদ থেকে পড়েছে না রাস্তা পার হতে গিয়ে আহত হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে তার পরিবার বলছে, বিষয়টি রহস্যজনক। তারা নিজেরাও এ ঘটনার বিষয়ে সঠিক কিছু জানেন না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...