লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত হয়েছেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই মো: মিজানুর রহমান (৪৮) নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় নিহতের বাবা মো: খাইরুল আমিন থানায় ১টি অভিযোগ করেছেন বলে জানান আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে উপজেলার বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মিজানুর রহমান ওই গ্রামের মো: খায়রুল আমিনের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশে পানির ড্রেন বন্ধ করতে যায় ছোট ভাই মো: রবিউল ইসলাম। এ নিয়ে বড় ভাই মিজানুরের সাথে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে রবিউলের হাতে থাকা কোদাল দিয়ে মিজানুরের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মিজানুরের মৃত্যু হয়। নিহতের বাবা খায়রুল আমিন জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
লালমনিরহাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যুর বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, আমরা নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

