আইনজীবীর পোশাকে পিয়ার হাসি ভাইরাল, যা বললেন অভিনেত্রী

বিশেষ সংবাদ

আইনজীবীর পোশাকে পিয়ার হাসি ভাইরাল প্রসঙ্গে যা বললেন অভিনেত্রী পিয়া। মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। এ ছাড়াও পেশায় একজন আইনজীবীও তিনি। সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়া জান্নতুলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভাইরাল ক্লিপটি বিভিন্ন গানের সঙ্গে জুড়ে দিয়ে তা পোস্ট করা হচ্ছে। এদিকে ভিডিওতে পিয়ার হাসিতে ঘায়েল হয়েছে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়ানো ব্যারিস্টার সুমনকে পাশ কাটিয়ে মূল ফোকাসে উঠে এসেছে পিয়ার সেই মুচকি হাসি। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা গেছে, গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার সুমন। তার কথা শুনে হেসে ওঠেন অভেনেত্রী পিয়া। আর ওই হাসির কারণে রাতারাতি ট্রেন্ডিংয়ে উঠে আসেন তিনি। ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস, মিম আর ভিডিও।

গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী পিয়া জান্নাতুল বলেন, আমি এটিকে এপ্রেশিয়েট করছি। তবে আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি জানি যারা ২ সেকেন্ডে ওঠাতে পারে, তারা জাস্ট ১ সেকেন্ডে আবার নামিয়ে ফেলতেও পারে। ভিডিওটি দেখে অনেক তরুণ যেন পিয়ার প্রেমে বুঁদ হয়েছেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী পিয়া আরও বলেন, আমি বুঝতে পেরেছি, যারা ভিডিও কনটেন্ট বা রিলস তৈরি করছেন, তারা বেশিরভাগই তরুণ ও যুবক। তাদের আসলে জীবনে এখনও অনেক কিছু দেখার বাকি আছে। আসলে এগুলো এখন ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যখন যে ট্রেন্ড আসে, সেটাকেই অনুসরণ করে। এটায় আমি দোষের কিছু দেখছি না।

উল্লেখ্য, ২০০৭ সালে পিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব জেতেন। ২০০৮ সাল থেকে র‍্যাম্প মডেলিংয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপর ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দিয়ে জগতে পদার্পণ করেন অভেনেত্রী পিয়া।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

বিএনপি ও গণঅধিকার ছাড়লেন দুই শতাধিক নেতাকর্মী, যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে দলবদলের ঘটনা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–তে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক...

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে এই চালানটি পদ্মা...

ক্রিকেটার আর্শদীপের প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী সামরিন?

ক্রিকেটারদের সঙ্গে বলিউড তারকাদের সম্পর্ক নতুন কিছু নয়। মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে বিরাট কোহলি, ক্রিকেট ও বলিউডের এই সম্পর্কের ইতিহাস...

বিএনপি ও গণঅধিকার ছাড়লেন দুই শতাধিক নেতাকর্মী, যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে দলবদলের ঘটনা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–তে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেল...

ক্রিকেটার আর্শদীপের প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী সামরিন?

ক্রিকেটারদের সঙ্গে বলিউড তারকাদের সম্পর্ক নতুন কিছু নয়। মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে বিরাট কোহলি, ...

যে অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।...

জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা

বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল দেশের...

বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র

যশোর মণিরামপুর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়-এ দুই এসএসসি পরীক্ষার্থীর...