চিত্রনায়িকা ববির বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরির মামলা

বিশেষ সংবাদ

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন মুহাম্মাদ সাকিব উদ্দোজা নামের এক ব্যক্তি। শনিবার (২৯ জুন) দুপুরে গুলশান থানায় মামলাটি করেন দায়ের সাকিব। মামলা নম্বর ১৩/১৬৪। এই মামলায় চিত্রনায়িকা ববি ছাড়া মির্জা আবুল বাসার নামে আরেক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই মামলার প্রথম আসামি মির্জা আবুল বাশার, ২য় আসামি ববি। তারাও পরে পাল্টা মামলা দায়ের করেছেন।

মামলা বিবরণীতে জানানো হয়, হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ জখম, চুরি, ক্ষতিসাধন এবং ভয় ভীতি প্রদর্শনের অপরাধ ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ধারায় করা মামলাটির তদন্ত করছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আনোয়ার হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসান গণমাধ্যমকে জানান, গত ২৩ জুন (রবিবার) মামলাটি করা হয়েছে। এ ঘটনার পরই আরো একটি মামলা করেছেন ১৩ নম্বর মামলার বাদির আসামিরা। বর্তমানে মামলা ২টির তদন্তা চলছে। তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

ঘটনার বিবরণীতে আরো জানা গেছে, চিত্রনায়িকা ববি ও মির্জা আবুল বাসার যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে ১টি রেস্টুরেন্ট কেনেন। ঐ রেষ্টুরেন্টটি ববি তার নামে নামকরণ করেন ‘ববস্টার’। এই রেস্টুরেন্টের আগের মালিককে ৫৫ লক্ষ টাকা দেওয়ার কথা ছিলো ববি ও বাশারের।

প্রথমে ১৫ লক্ষ এবং পরে ১০ লক্ষ টাকার চেক দিলেও চেক ২টি বাউন্স করে। প্রথম পক্ষের মালিক বারবার টাকার জন্য চাপ দিলে তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। প্রথম পক্ষ টাকার দাবি করলে ববি ও তার পার্টনার আবুল বাসার তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিলো।

এ বিষয়ে প্রথম মালিক মো: আমান উল্লাহ আমান জানান, ববি ও বাশার মূলত ক্রেতা। তারা রেস্টুরেন্টটি কেনার কথা বলেও টাকা পরিশোধ করেননি। তারপর জোর করে শক্তি খাটিয়ে রেস্টুরেন্টটি দখল করে নেওয়ার চেষ্টা করেন। তাই আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।

আরেকদিকে, মামলার বাদী মুহাম্মদ সাকিব মূলত ওই ভবনটির মালিক। বাঁকি ভাড়া এবং অনিয়মের অভিযোগে তিনি রেস্টুরেন্টটি বন্ধ করার নির্দেশ দিলে মারধরের ঘটনা ঘটে।

এদিকে জানা গেছে, চিত্রনায়িকা ববির ঘনিষ্ঠ বন্ধু আবুল বাসারের নামে এর আগে বেশ কয়েকটি মামলা হয়েছে। আবুল বাশার ‘বিটিএল গ্রুপ’ নামে একটি কোম্পানির মালিক। এই প্রতিষ্ঠান থেকে ববিকে নায়িকা করে ‘মাস্টার মাইন্ড’ নামে একটি ছবিও করার কথা ছিলো তার। সেই সূত্রেই ববি ও বাশারের ঘনিষ্ঠতা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য অরুন কান্তি রায় সিটনকে...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...