ধর্ষণ মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

বিশেষ সংবাদ

লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৮ ফিব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক সাবেরা সুলতানা খানম এই আদেশ দেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এই মামলার অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন আসামি প্রিন্স মামুন আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে জামিন বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামুনের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে এই মামলার অভিযোগপত্রও গ্রহণ করেন আদালত।

এর আগে, ২০২৪ সালের ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা আক্তার ফারহাদ। এরপর পুলিশ ১১ জুন তাকে গ্রেফতার আদালতে হাজির করে। ওই দিন আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন। পরর্বর্তী সময়ে ১ জুলাই প্রিন্স মামুন জামিনে কারামুক্ত হন। মামলার তদন্ত শেষে গত বছরের ২৬ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ শাহজাহান আদালতে এই অভিযোগপত্র জম দেন। এতে মামুনকে অভিযুক্ত করা হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামি প্রিন্স মামুন একজন জনপ্রিয় টিকটকার। অপরদিকে বাদী লায়লা আখতার ফারহাদ নিজেও ফেসবুকে অত্যন্ত পরিচিত মুখ। তিনি বিবাহিত। তবে তার স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি সন্তানদের নিয়ে একটি ফ্ল্যাটে একাই থাকেন। পরে মামুনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লায়লার পরিচয় হয়। একপর্যায়ে তার সঙ্গে মিডিয়ায় কাজ করার ইচ্ছা পোষণ করেন।

এরপর ২০২২ সালের প্রথম দিকে এক সঙ্গে চলাফেরা শুরু করেন তারা পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মামুন লায়লাকে জানায়, তার ঢাকায় থাকার মতো নিজস্ব বাসা নেই। যেহেতু, প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানায়, তাই লায়লা তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন। এরপর উভয়ে একত্রে লায়লার বাসায় থাকা শুরু করেন। তাদের সম্পর্ক ঘনীভূত হওয়ায় মামুন তার আইডি, এনআইডি, পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্রে লায়লার ঠিকানা ব্যবহার করেন। তাকে বিয়ে করবেন বলে বিশ্বাস স্থাপন করে প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না: সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের স্বস্তির ভ্রমণ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু, রেল ও নৌ পরিবহণমন্ত্রী...

খামেনির মৃত্যুর পাঁচ দিন পর শোক জানাল ভারত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পাঁচ দিন পর আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের...

আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনরায়কে হত্যা করতে চাইছে বিএনপি: গোলাম পরওয়ার

রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করে জনমতের ওপর আঘাত হানার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার। তার দাবি,...

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না: সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের স্বস্তির ভ্রমণ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ...

খামেনির মৃত্যুর পাঁচ দিন পর শোক জানাল ভারত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পাঁচ দিন পর আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনরায়কে হত্যা করতে চাইছে বিএনপি: গোলাম পরওয়ার

রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করে জনমতের ওপর আঘাত হানার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ...

বগুড়া সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সরকারি সফরে আগামী রোববার (৮ মার্চ) বগুড়ায় আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

বগুড়ায় নদী দূষণের অভিযোগ অস্বীকার করে বৈজ্ঞানিক ও নিরপেক্ষ তদন্তের আহ্বান এসআর কেমিক্যালের

বগুড়ার শেরপুরে অবস্থিত এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বিরুদ্ধে...

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক...