মুশফিক আর ফারহান ও সাফা কবির এই প্রথম জুটি বাঁধলেন

মুশফিক আর ফারহান ও সাফা কবিরকে এই প্রথমবার জুটি করে নির্মিত হয়েছে আসন্ন ঈদের বিশেষ নাটক ‘ফিদা’। প্রেমের গল্পে মোড়ানো পারিবারিক মান-অভিমানের গল্প রয়েছে এটিতে।
আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিএমভি’র ব্যানারে এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। এতে আরো অভিনয় করেছেন বড়দা মিঠু ও মনিরা মিঠু।
গল্পটি তুষার ও পুষ্পর প্রেমে নিয়ে। যে প্রেমের সাথে যুক্ত রয়েছে তাদের পরিবারও। পারিবারিক ভাবেই ঠিক হয়ে থাকে তাদের বিয়ের বিষয়টি। তারও আগে থেকে দু‘জনের প্রেম। যদিও মাঝখানে পারিবারিক জটিলতার কারণে তাদের বিয়ে তো পরের কথা প্রেমটাই ভেঙে যায়।

এই তুষার ও পুষ্পর চরিত্রে এই প্রথম একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির।
নির্মাতা রুবেল আনুশ জানান, পারিবারিক আবহে মিষ্টি প্রেমের গল্প থাকছে ‘ফিদা’ নাটকটিতে। যেখানে দু‘জন মানুষের প্রেমের সাথে পারিবারিক টানাপড়েনও উঠে আসবে।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ‘ফিদা’ নাটকটির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নতুন একটি জুটি দাঁড়াবে বলে আশা করছেন তারা। ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে এ নাটকটি উন্মুক্ত হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

বিলুপ্তির পথে আড়াইশ বছরের সার্কাস শিল্প! কেন ধুঁকছে বাংলার এই আদি লোকজ ঐতিহ্য?

