সুপারস্টার শাকিব খান মুন্সীগঞ্জের জামাই হতে চলেছেন

সুপারস্টার শাকিব খান মুন্সীগঞ্জের জামাই হচ্ছেন এমন খবর চারিদিকে ব্যাপক ছড়িয়েছে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিয়ের গুঞ্জন এখন টক অব দ্য টাউন। শোনা যাচ্ছে, এবার শাকিব খান পরিবারের পছন্দ মতো ৩য় বার বিয়ে করতে যাচ্ছেন। পরিবার পছন্দ করেছেন একজন চিকিৎসক পাত্রী।
নাম প্রকাশ না করার শর্তে শাকিব খান পারিবারিক সূত্রে জানিয়েছিলেন, পরিবারের মতেই এবার তিনি অতীত ভুলে সংসারী হবার সিদ্ধান্ত নিয়েছেন। তারপর থেকেই ভক্তদের কৌতুহল, কোথায় বসবে সুপারস্টার শাকিব খানের বিয়ের আসর? এ বিষয়েও নাকি চিন্তা করছেন শাকিবের পরিবারের সদস্যরা।
জানা যায়, তার পরিবার শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছেন ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে । ওই মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে কিছুদিন আগে দেশে ফিরেছেন। ডাক্তার মেয়ে শাকিবেরও বেশ পছন্দ হয়েছে। ঢাকার পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ। এখন অবধি শাকিবের জন্য ২/৩ পাত্রী দেখেছেন পরিবার। তাদের মধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন।

তবে সবকিছু ঠিক-ঠাক থাকলে এই বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান। আর এ বিয়ের আয়োজনের পুরো দায়িত্ব এখন তার পরিবারের ওপর। সেই সাথে শাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছেন, শাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

