সেই অটোচালকের সঙ্গে দেখা করেছেন সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাত্র দুই মিনিটেই হাসতালে নিয়ে যান একজন অটোচালক। যার নাম ভজন সিং রানা। সুস্থ হয়েই সেই অটোচালকের সঙ্গে দেখা করেছেন এই অভিনেতা। ইতোমধ্যে তাকে পুরস্কৃত করেছেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
জানা গেছে, হাসপাতালে প্রায় ৫ দিন চিকিৎসা নেওয়ার পরে গত মঙ্গলবার জীবন যুদ্ধে জিতে বাড়ি ফিরছেন অভিনেতা সাইফ আলী খান। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের এক চিকিৎসক গণমাধ্যমে জানিয়েছেন, আপাতত ভাল আছেন এই অভিনেতা। তার অস্ত্রোপচার হয়েছে, তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল ছাড়ার আগে সাইফ সেই অটোচালক ভজনের সঙ্গে দেখা করেন। এবং জড়িয়ে ধরেন তার ত্রাতাকে। ছবিও তোলেন ভজনের সঙ্গে। যেটাই এখন নতুন করে টক অফ দ্যা টাউন।
অভিনেতা সাইফের সঙ্গে সাক্ষাতের পর অটোচালক ভজন সিং রানা গণমাধ্যমে বলেন, তারা আমাকে বিকেল সাড়ে ৩টা নাগাদ আসতে বলেছিল। আমি বলি, ঠিক আছে, পৌঁছে যাব। তবে হাসপাতালে পৌঁছাতে আমি একটু দেরিই করে ফেলেছিলাম। তবুও সেখানে গিয়ে সাইফ আলী খানের সঙ্গে দেখা হয়েছে।
তিনি বলেন, ‘যখন হাসপাতেলের ভিতরে ঢুকলাম, দেখলাম সেখানে তার পরিবারের সদস্যরাও ছিল। সবাই চিন্তিত ছিল, কিন্তু সব ঠিকঠাক ছিল। সেখানে সাইফ আলী খানের স্ত্রী, মা এবং সন্তানেরাও উপস্থিত ছিল। তাদের তরফ থেকে আমাকে অনেক সম্মান দেওয়া হয়েছে।
তিনি আরও বললেন, এই যে আজ আমাকে আমন্ত্রণ জানানো হলো, খুব আনন্দ লেগেছে আমার। বিশেষ কিছুই না, শুধু দেখা করার জন্য এই আমন্ত্রণ দিয়েছে। আমি সাইফ আলী খানকে বললাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি আগে আপনার জন্য প্রার্থনা করেছি, সবসময় আপনার জন্য সেই প্রার্থনা করে যাব বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

