অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারতের আকাঙ্ক্ষা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করা। পাশাপাশি আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছি। সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা সরকারকে জানিয়েছি। সংখ্যালঘু ইস্যু নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।
সোমবার (০৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জসীম উদ্দিন ও উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের দুই দেশের মধ্যে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। কূটনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ে আক্রমণের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সার্বিকভাবে উভয়পক্ষের মধ্যে একটি গঠনমূলক মনোভাব চাই। অপেক্ষায় রয়েছি, আমাদের সম্পর্ক একটা ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাবে বলে আমি আশা করছি।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রলয়ের সচিব জসীম উদ্দিনের আমন্ত্রণে আমি ঢাকায় এসেছি। খুবই গুরত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মুহূর্তে আমি আজ ঢাকায় এসেছি, বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য। চলিত বছরের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরে আমাদের উভয় দেশের নেতাদের মধ্যে প্রথম কথা হয়েছে। তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠক হয়েছে। আমার এই সফর তারই অংশ।
বিক্রম মিশ্রি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এটাই আমাদের প্রথম ফরেন সচিব মিটিং। এই আলোচনা আমাদের উভয়পক্ষকে সেই সুযোগটা করে দিয়েছে। আমাদের মধ্যেি ইতবাচক গঠনমূলক ও খোলামেলা মতবিনিময় হয়েছে। ভারত সরকারের আকাঙ্ক্ষা হলো গঠনমূলক, ইতিবাচক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক, যেটা আমরা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা অতীতে দেখেছি ও ভবিষ্যতেও আমরা এটা দেখতে চাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

