লিবিয়ায়

অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

বিশেষ সংবাদ

লিবিয়ার মিসরাতা শহরে অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অপহরণকাণ্ডে জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস।

মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার সিআইডি একটি বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে।

মিসরাতার আল-গিরান থানায় বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণ দাবিতে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করার পর সিআইডি অভিযান চালিয়ে বাংলাদেশিদের মুক্ত করে।

উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

এছাড়া, মুক্তিপ্রাপ্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও সহযোগিতা দিতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না: সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের স্বস্তির ভ্রমণ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু, রেল ও নৌ পরিবহণমন্ত্রী...

খামেনির মৃত্যুর পাঁচ দিন পর শোক জানাল ভারত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পাঁচ দিন পর আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের...

আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনরায়কে হত্যা করতে চাইছে বিএনপি: গোলাম পরওয়ার

রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করে জনমতের ওপর আঘাত হানার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার। তার দাবি,...

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না: সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের স্বস্তির ভ্রমণ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ...

খামেনির মৃত্যুর পাঁচ দিন পর শোক জানাল ভারত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পাঁচ দিন পর আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনরায়কে হত্যা করতে চাইছে বিএনপি: গোলাম পরওয়ার

রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করে জনমতের ওপর আঘাত হানার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ...

বগুড়া সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সরকারি সফরে আগামী রোববার (৮ মার্চ) বগুড়ায় আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

বগুড়ায় নদী দূষণের অভিযোগ অস্বীকার করে বৈজ্ঞানিক ও নিরপেক্ষ তদন্তের আহ্বান এসআর কেমিক্যালের

বগুড়ার শেরপুরে অবস্থিত এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বিরুদ্ধে...

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক...