অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারে আক্রান্ত

ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় ধাপের এই ক্যানসারের খবর তিনি নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।
পেটের ব্যথায় দীর্ঘদিন ভুগছিলেন দীপিকা। শেষপর্যন্ত হাসপাতালে গিয়ে পরীক্ষা করান তিনি। চিকিৎসকরা তার লিভারে টেনিস বলের মতো বড় একটি টিউমার খুঁজে পান। পরবর্তীতে জানা যায়, সেটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট টিউমার, অর্থাৎ এটি ক্যানসার।
নিজের অভিজ্ঞতা শেয়ার করে দীপিকা লেখেন, “গত কয়েক সপ্তাহ আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। পেটের ব্যথার কারণে হাসপাতালে গিয়েছিলাম। সেখানেই ধরা পড়ে ক্যানসার। তবে আমি ইতিবাচক এবং সাহসী মন নিয়ে এর মোকাবিলা করব বলে প্রতিজ্ঞা করেছি।”

এই কঠিন সময়ে পরিবার তার পাশে আছে জানিয়ে তিনি আরও লেখেন, “ভক্তদের ভালোবাসা আমাদের পথ চলা অনেক সহজ করে তুলেছে। সবাই আমার জন্য প্রার্থনা করবেন।”
‘সাসুরাল সিমর কা’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী বর্তমানে স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গেই রয়েছেন। সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেলে তারা দীপিকার শারীরিক অবস্থার আপডেট দেন। জানানো হয়, তার জন্য যেটি অস্ত্রোপচার নির্ধারিত ছিল, সেটি আপাতত স্থগিত করা হয়েছে, কারণ জ্বর এখনও পুরোপুরি কমেনি।
দীপিকার এই খবরে শোকাহত ভক্তরা সামাজিক মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন। অনেকে তাকে ‘ফাইটার’ বলেও মন্তব্য করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

