গাজায় জাতিসংঘ পরিচালিত ক্লিনিকে ইসরাইলের বিমান হামলা, নিহত ১৯ ফিলিস্তিন

বিশেষ সংবাদ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি ক্লিনিকে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু। বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

বুধবার (২ এপ্রিল) সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘ পরিচালিত এই ক্লিনিকে হামলা চালানো হয়। এই ক্লিনিকটি যুদ্ধবিধ্বস্ত ও উদ্বাস্তু ফিলিস্তিনিদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর ভবনটিতে ভয়াবহ আগুন ধরে যায়, ফলে বেশ কয়েকজনের মরদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে।

এটি প্রথমবার নয়; ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরাইলের গণহত্যামূলক অভিযানের সময়ও এই ক্লিনিকে বিমান হামলা চালানো হয়েছিল

বুধবার সকাল থেকেই গাজা উপত্যকাজুড়ে হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এদিন আরও কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে ১ হাজার ৪২ জনেরও বেশি মানুষ। আহত হয়েছেন ২ হাজার ৫০০ জনেরও বেশি।

এদিকে, গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এক বিবৃতিতে তিনি জানান, গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরাইলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে সংযুক্ত করা হবে। তবে ঠিক কতটুকু এলাকা দখল করা হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।

গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। আন্তর্জাতিক মহল ইসরাইলের এই নৃশংস হামলার নিন্দা জানালেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...