জাহাজেই ঈদের নামাজ আদায় করলেন জিম্মি নাবিকরা

জাহাজেই ঈদের নামাজ আদায় করলেন সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর সকল নাবিক। বুধবার (১০ এপ্রিল) বিভিন্ন দেশের মতো সোমালিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তারা সেখানে ঈদ উদযাপন করেন। ঈদের নামাজের পর তারা একসাথে ছবিও তোলেন। এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।
জাহাজেই ঈদের নামাজের পর তারা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর স্বজনদের সঙ্গেও তারা কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তবে এখন পর্যন্ত জলদস্যুরা কোনো নাবিকের সঙ্গে খারাপ আচরণ করেননি। এই সমস্যার সমাধান দ্রুত হবে বলেও পরিবারকে জানান তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহসহ ২৩ জন নাবিককে ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি সোমালিয়া উপকূলে নেওয়ার ৯ দিনের মাথায় জলদস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের সাথে যোগাযোগ করেন। জলদস্যুদের সঙ্গে সমঝোতার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে জাহাজের মালিকপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

