জ্যাকলিন ফার্নান্দেজের বিল্ডিংয়ে ভয়াবহ আগুন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, বুধবার (০৬ মার্চ) রাতে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালিহিলে অবস্থিত নওরোজ হিল সোসাইটির ১৭ তলার এক বিল্ডিংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন অভিনেত্রী জ্যাকলিন।
এদিকে জ্যাকলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্টে আগুন লাগার খবরে রীতিমতো উদ্বিগ্ন ছিলেন তার অনুরাগীরা। এ অগ্নিকাণ্ডের সময় জ্যাকলিন তার ফ্ল্যাটে ছিলেন কিনা সেটা জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, নার্গিস দত্ত রোডে অবস্থিত এই ভবনটিতে বুধবার রাত ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকে কল দিয়ে জানানো হয়, ওই ভবনটির ১৫ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনন। এ অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

