নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন সৌম্য-লিটনরা, যাতে আগে ব্যাট করে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ গড়ে টাইাগাররা। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ২ বলে ৩০৮ রান তোলে কিউই একাদশ। ২৬ রানের জয় পান সফরকারী বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে লিনকনে শুরুতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে অল উইকেট হারিয়ে ৩৩৪ রান তুলেছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন রিশাদ।
বড় লক্ষ্য তাড়ায় করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে কিউই একাদশের প্রথম আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। ১৮ বলে ২২ রান করে ফেরেন জ্যাকব কামিং। নিজের ২য় ওভারে আবারও উইকেটের দেখা পান এই পেসার। ১২ বলে ৮ রান করেছেন ভুলা।
ইনিংসের ১৪তম ওভারে তৃতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ। এবার উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। ৩২ বলে ২৩ রান করে ফেরেন সুন্দি। এর পর বেশিক্ষণ টিকতে পারেননি জামাল টড। আফিফকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। একশর আগেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারান কিউইরা।
এর পর প্রতিরোধ গড়েন ব্ল্যাক কাপসরা। হাফসেঞ্চুরি তুলে নেন ভারত পোপলি। সন্দীপ প্যাটেলও তুলে নেন হাফসেঞ্চুরি। দুজনের জুটি শতরান ছাড়ায় নিউজিল্যান্ড। দেখেশুনে খেলতে খেলতে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান পোপলি। তবে ৯০ বলে ৯২ রান করা পোপলিকে বোল্ড করেন টাইগার স্পিনার আফিফ। এর পর বেশিক্ষণ টিকেননি সন্দীপও। সৌম্য সরকারকে ক্যাচ দেওয়ার আগে ৭৭ বলে ১১ চার ও দুটি ছক্কায় ৮৯ রান করেন তিনি।
শেষ দিকে ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন কিউই ব্যাটার জই ফিল্ড। তার এই ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিশাদ। দুটি করে উইকেট নেন আফিফ ও হাসান মাহমুদ।
এর আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম মিলে যোগ করেন ৪৭ রান। ৩১ বলে ৩৩ রান করে বিজয় ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।
এ দিন রানের দেখা পেয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস। যদিও তিনি ধীরগতির শুরু করেছিলেন। তবে শেষের দিকে হাত খুলে খেলে সেটা পুষিয়ে দিয়েছেন। তিনি ৫ চার আর এক ছক্কায় ৬৩ বলে ৫৫ রান করেছেন।
টপঅর্ডারের চার ব্যাটারের সবাই ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেও ব্যর্থ ছিলেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটাররা। তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন দুই অংক ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেছেন। তাদের দ্রুত বিদায়ের পরও দল বড় সংগ্রহ পেয়েছে তরুণ ব্যাটার রিশাদ হোসেন ঝড়ো ইনিংসে। তিনি সাতে নেমে ৫৪ বলে করেছেন ৮৭ রান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

