পাকিস্তানের হামলায় কাশ্মীরে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা নিহত

ভারতশাসিত কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরি জেলার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১০ মে) সকালে এ হামলার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কাশ্মীরের রাজৌরি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (অ্যাডিশনাল ডিসট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার) রাজ কুমার থাপ্পা।
এ তথ্য নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শোক জানিয়ে বলেন, “এই প্রাণহানিতে আমার শোক প্রকাশের ভাষা নেই।

গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে একটি অনলাইন বৈঠকে অংশ নিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি। অথচ আজ তাঁর বাড়িতে পাকিস্তানের ছোড়া গোলা আঘাত করেছে।”
ওমর আব্দুল্লাহ আরও দাবি করেন, “পাকিস্তান এখন রাজৌরি শহরকে টার্গেট করে হামলা চালাচ্ছে, এতে রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

