পেরুতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৬

পেরুতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির পাহাড়ী আয়াকুচো অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। বাসটি ৪০ জন যাত্রী নিয়ে আন্দিজ পর্বতের দিকে যাচ্ছিলো। খবর এএফপি।
পেরুতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের জানান, ইতিমধ্যেই ১৩ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো ৩ জনের মরদেহ বাসের নিচে আটকা পড়ে আছে।
তিনি আরও জানান, শিলাবৃষ্টিসহ খারাপ আবহাওয়ার কারণে বাকি ৩ জনের মরদেহ উদ্ধার করতে সময় লাগছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সকালে লিমা থেকে আয়াকুচো শহরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

