বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার-ওড়িশাও রেহাই পাবে না: মুখ্যমন্ত্রী মমতা

বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার-ওড়িশাও রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (০৬ ডিসেম্বর) ভারতীয় সম্প্রচার মাধ্যম নিউজ-১৮ এর একটি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি
মমতা বলেছেন, বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষেই রয়েছি, আমি চাই তারা ন্যায় বিচার পাক। সংখ্যালঘু নির্যাতন কোনও কাস্ট করে না, কোনও কমিউনিটি করে না। যে কোনও দেশের সরকার যখন দুর্বল হয়ে যায়, একশ্রেণির মাফিয়ারা তখন এই সুযোগটা পেয়ে যায়।
তিনি আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে পশ্চিমবঙ্গ তো বটে, বিহার, ওড়িশাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। এ জন্য আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বস-বাস করুক।

ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা। সেখানে থাকা সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। যাতে সবাই শান্তিতে থাকতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

