বাধার মুখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে ব্যর্থ পাক কূটনীতিক

বিশেষ সংবাদ

উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্কের মাঝে ঘটে গেল আরেকটি অস্বস্তিকর ঘটনা। শনিবার (২৬ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফটকের সামনে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়লেন এক পাকিস্তানি কূটনীতিক। বাধ্য হয়ে ফিরে যেতে হলো তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির একটি গাড়িতে করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফটকের সামনে পৌঁছান পাক কূটনীতিক। তবে নিরাপত্তাকর্মীরা সেখানেই তাকে আটকে দেন। গাড়ি থামিয়ে তিনি মোবাইল ফোনে কারও সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন।

এ ঘটনার পর এখনও ভারত কিংবা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত সরাসরি পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করেছে এবং পাল্টা কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি বাতিলের হুমকি।

পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যেও চলেছে কড়া বাক্যবাণ। এ অবস্থায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

এদিকে, জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় দুই পাকিস্তানি নাগরিকসহ তিনজনকে শনাক্ত করা হয়েছে। তবে পাকিস্তান বরাবরের মতো হামলার দায় অস্বীকার করে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

কূটনীতিকের মন্ত্রণালয়ে প্রবেশে বাধা দেওয়া এবং সাম্প্রতিক হামলার ঘটনার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্রটি এখন কার্যত উপজেলা প্রশাসনের...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল)...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য...

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের...