ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

বিশেষ সংবাদ

ইসরায়েলের বিভিন্ন শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার (২৩ এপ্রিল) থেকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে দেশটির বেইত শেমেশ শহরসহ আশপাশের বহু এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে

তীব্র গরম ও দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এক শহর থেকে অন্য শহরে। এতে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রেন চলাচল।

জরুরি এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক অ্যাডহক কমান্ড সেন্টারে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, বেইত শেমেশ শহরের ঝোপঝাড় থেকে দাবানলের সূচনা হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে মোশাভ তারুমসহ আশপাশের এলাকায়।

আগুন এতটাই তীব্র হয়ে ওঠে যে অনেক চালক তাঁদের গাড়ি ফেলে রেখে প্রাণ বাঁচাতে পায়ে হেঁটে শহর ছাড়েন। স্থানীয় পুলিশ জানিয়েছে, জেরুজালেমগামী রুট-১ ও রুট-৬ সহ বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পর্বতের ধারে থাকা পর্যটকদের খুঁজে বের করে সরিয়ে আনতে অভিযান চালানো হচ্ছে।

ছবি : সংগৃহীত।

দাবানল ঠেকাতে আকাশপথে কাজ শুরু করেছে ফায়ার অ্যান্ড রেসকিউ বাহিনী। আটটি অগ্নিনির্বাপক বিমান ও একটি হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ছয়টি জেলা থেকে আনা হয়েছে প্রায় ১১০টি ফায়ার ইউনিট, যাদের সঙ্গে মাঠে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), পুলিশ এবং উদ্ধারকারী দল।

এ পর্যন্ত সাতজন ফায়ারফাইটার ও দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেরুজালেম শহর থেকে দাবানলের কেন্দ্রস্থল প্রায় ২৫ কিলোমিটার দূরে হলেও, আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো আকাশ। দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোতে দেখা যায়, রেহোভোট শহরের কাছে মহাসড়কে হেঁটে চলা মানুষ, চারপাশে ছড়িয়ে পড়া কালো ধোঁয়া—সব মিলে যেন বাস্তবের এক বিপর্যয়ের চিত্র।

উল্লেখ্য, গ্রীষ্মকালের দীর্ঘ শুষ্কতা ও অতিরিক্ত তাপমাত্রার কারণে ইসরায়েলে প্রায়ই দাবানলের ঘটনা ঘটে। ১৯৮৯, ১৯৯৫, ২০১০, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালেও দেশটি এমন দুর্যোগের মুখে পড়েছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয়...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...