ভারতীয় কোস্টগার্ডের হাতে ৭৮ বাংলাদেশি নাবিক আটক

সমাজিক যোগাযোগ মাধ্যমে আটক বাংলাদেশি ৭৮ নাবিকসহ এফবি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের দুটি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ ও অফিশিয়াল এক্স হ্যান্ডলে এই সংক্রান্ত মোট ৩টি ছবি প্রকাশ করা হয়।

ফেসবুকে ভারতীয় কোস্টগার্ড’পেজের একটি পোস্টে উল্লেখ করা হয়েছে, ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে একটি অভিযানে বাংলাদেশি ২টি ট্রলারসহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার দুটি ভারতের প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে।
ওই পোস্টের ছবিগুলোতে দেখা গেছে, আটক ট্রলারের বাংলাদেশি নাবিকেরা হাত মাথার পেছনে দিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। আটককৃত নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ইন্ডিয়ান কোস্টগার্ডের সদস্যদের।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো: মাকসুদ আলম গণমাধ্যমে জানান, ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ডসহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আটক নাবিকেরা ভালো আছেন। দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা ব্যবস্থ্য নেওয় হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

