ভারতের সঙ্গে যোগ দিন, আপন করে নেব: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার (০৮ সেপ্টেম্বর) এক নির্বাচনি প্রচারণায় এই আহ্বান জানান তিনি। খবর হিন্দুস্তান টাইমস।
কাশ্মীরের রামবনে বিজেপি’র প্রার্থী রাকেশ সিংহ ঠাকুরের সমর্থনে নির্বচনী সভায় বক্তব্য রাখছিলেন ভারতে’র পতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ভারতে’র সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তান আপনাদের সাথে বিদেশির মতো আচরণ করে। আমরা তা করব না। আমরা আপনাদের আপন করে নেব।
জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের উদ্দেশে রাজনাথ বলেন, জম্মু-কাশ্মীরে পরবর্তী সরকার গঠনে বিজেপিকে সমর্থন করুন। আমরা এখানে এতোটাই উন্নয়ন করব। যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষেরা তা দেখে আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইবেন না। পরিবর্তে তারা ভারতের সঙ্গে যোগ দিতে চাইবেন।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সকল বাসিন্দাকে আমি বলতে চাই, পাকিস্তান আপনাদের সাথে বিদেশির মতো আচরণ করে। কিন্তু ভারতীয়রা আপনাদের সেইভাবে দেখেন না। আমরা আপনাদের আপন লোক মনে করি। আপনারাও আসুন, ভারতের সঙ্গে যুক্ত হোন। প্রসঙ্গত, প্রায় ১০ বছর পর কাশ্মীরে আবার বিধানসভা ভোট হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

