মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই ৮ ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাকে মুক্তি দিল কাতার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন ৮ কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার। এদের মধ্যে ৭ জন এরইমধ্যে ভারতে ফিরে এসেছেন। প্রায় ১৮ মাস সাজাভোগ করার পরে মুক্তি পেয়েছে ভারতীয় এই নৌবাহিনীর কর্মকর্তারা ।
জানা গেছে, মুক্তি পাওয়া সেই ৮জনকে স্বাগত জানিয়েছে ভারত সরকার। কাতারের দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করা এই ৮ ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাকে গ্রেফতার করেছিল কাতার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের আমিরকে তাদের মুক্তি দেয়ার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছে ভারত সরকার।
এর আগে, ২০২২ সালের (অক্টোবর) মাসে দোহায় অবস্থিত কাতারের ইন্টালিজেন্স সার্ভিসেস তথা গোয়েন্দা বিভাগ ওই ৮ ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। পরে কাতারের আদালত তাদের মৃত্যুদণ্ডাদেশ দেয়। পরবর্তীতে ভারত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড বাতিল করাতে সক্ষম হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুক্তি পাওয়া সেই আট প্রাক্তন ভারতীয় নৌসেনার হলেন, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা।
কাতারের কারাগার থেকে ছাড়া পেয়ে দেশে আসার পর নৌবাহিনীর প্রাক্তন এসব নৌবাহিনীর কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের একজন বলেন, আমরা খুব খুশি যে নিরাপদে নিজ দেশে ফিরে আসতে পেরেছি। এরজন্য অবশ্যই প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই, কারণ শুধুমাত্র তার ব্যক্তিগত হস্তক্ষেপের কারণেই এটি সম্ভব হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

