শারজায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে লাফিয়ে পড়ে ৫ জনের মৃত্যু

বিশেষ সংবাদ

সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি সুউচ্চ আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়েন কয়েকজন বাসিন্দা। রোববার (১৩ এপ্রিল) ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শারজার আল নাহদা এলাকায় অবস্থিত ৫১ তলা বিশিষ্ট ওই আবাসিক ভবনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় চরম আতঙ্ক। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও জরুরি সহায়তাকারী দল।

চোখের সামনে ছড়িয়ে পড়া আগুন ও ধোঁয়ায় অনেকেই দিশেহারা হয়ে পড়েন। এ সময় কয়েকজন বাসিন্দা ভবনের বাইরে থাকা দড়ি ব্যবহার করে নিচে নামার চেষ্টা করেন। দুর্ভাগ্যবশত, তাদের মধ্যে পাঁচজন নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা গেছে, দড়িগুলো মূলত ভবনের রক্ষণাবেক্ষণকাজে ব্যবহৃত হতো।

একজন বাসিন্দা দড়ি ব্যবহার করে সফলভাবে নিচে নামলেও, বাকিদের ভাগ্যে রক্ষা ছিল না।

অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে ১৪৮ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। ছয়জনকে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, যাদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন।

একাধিক বাসিন্দার অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় ভবনে কোনো ধরনের অগ্নিনির্বাপক সংকেত বাজেনি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

২১ তলায় বসবাসকারী একজন মিশরীয় নাগরিক গালফ নিউজকে বলেন,“আমরা করিডোরে ধোঁয়ার গন্ধ পেয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই। নিচে পৌঁছে দেখি জরুরি বাহিনী আমাদের অপেক্ষায় রয়েছে।”

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৪২ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুন এখন নিয়ন্ত্রণে এলেও পুরো ভবন ঘিরে রয়েছে আতঙ্ক ও সংশয়। তদন্তকারীরা ইতোমধ্যে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছেন।

এই ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় প্রশাসন ও ভবন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...