স্বৈরশাসক বাশারের পতন, অভিনন্দন জানালেন কাবার ইমাম

দীর্ঘ ২৪ বছর শাসনের পর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়েছে। এতে সিরিয়ার সাধারণ জনগণ উল্লাসে মেতে উঠেছেন। সশস্ত্র যোদ্ধাদের হাতে সিরিয়ার রাজধানী দামেস্কসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর ইতোমধ্যে পতন ঘটেছে। সিরিয়ার সরকারি রেডিও এবং টেলিভিশন ভবন দখল করে নিয়েছে সশস্ত্র যোদ্ধারা।
এর আগে, যোদ্ধারা বিনা বাধায় দেশটির রাজধানী দামেস্কে ঢুকে পড়েন। এরপরই দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে যান।
স্বৈরশাসক বাশার আল আসাদের পতনে সিরিয়ার জনগণের বিজয় উল্লাসকে স্বাগত জানিয়েছেন মুসলিম বিশ্বের তীর্থস্থান কাবা শরীফের ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারী। তিনি সিরিয়াসহ পৃথিবীর সকল দেশের নিপীড়িত জনগণের জন্য দোয়া ও শুভকামনা জানান।

তার ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করে জানানো হয়, হে আমাদের সিরিয়ান বন্ধুরা, আপনাদের অভিনন্দন। অভিনন্দন পৃথিবীর প্রত্যেক নিপীড়িত জনতার প্রতি। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার, যিনি প্রত্যেক মজলুমের অন্তর প্রশান্ত করেছেন।
উল্লেখ্য, ২০০০ সাল থেকে বাশার আল আসাদ সিরিয়ায় শাসন করে আসছিলেন। এর আগে তার বাবা হাফিফ আল আসাদ দেশটিতে ২৯ বছর শাসন করেছেন। হাফিফ আল আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তার মৃত্যু হলেই বাশার আল আসাদ ক্ষমতায় অধিষ্ঠিত হন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

