রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

৫ হাজারের বেশি ভিক্ষুক ফেরত পাঠালো সৌদি, সবাই পাকিস্তানি

বিশেষ সংবাদ

সৌদি আরব গত ১৬ মাসে ৫ হাজার ৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। শুধু সৌদি নয়, একই সময়ে আরও পাঁচ দেশ, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকেও শত শত ভিক্ষুককে দেশে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ মে) পাকিস্তানের জাতীয় পরিষদে এক প্রশ্নের লিখিত জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এসব তথ্য জানান। পাকিস্তান পিপলস পার্টির এমএনএ সেহার কামরানের করা প্রশ্নের ভিত্তিতে এই জবাব দেওয়া হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ছয়টি দেশ থেকে মোট ৫ হাজার ৪০২ জন পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে শুধু চলতি বছরেই ফেরত পাঠানো হয়েছে ৪ হাজার ৮৫০ জনকে। আর এই সময়ের মধ্যেই দেশে ফিরে এসেছেন ৫৫২ জন।

মোহসিন নকভিয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ফেরত আসা ভিক্ষুকদের মধ্যে সবচেয়ে বেশি সিন্ধু প্রদেশের বাসিন্দা। সংখ্যাটা ২ হাজার ৭৯৫ জন। এরপর রয়েছে পাঞ্জাব, যেখান থেকে ফিরেছেন ১ হাজার ৪৩৭ জন।

তালিকায় আরও আছে খাইবার পাখতুনখোয়া (১, হাজার ২ জন), বেলুচিস্তান (১২৫ জন), আজাদ কাশ্মীর (৩৩ জন) ও রাজধানী ইসলামাবাদ (১০ জন)।

তবে প্রশ্নকর্তা এমএনএ সেহার কামরান গত তিন বছরের তথ্য জানতে চাইলেও মোহসিন নকভি শুধু ২০২৪ সালের শুরু থেকে বর্তমান পর্যন্ত সময়ের হিসাব দেন।

বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে গিয়ে পাকিস্তানি নাগরিকদের এভাবে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া দেশের ভাবমূর্তিতে বড় ধরনের প্রভাব ফেলছে। একদিকে যেমন এটি সমাজের আর্থিক সংকটের প্রতিচ্ছবি, অন্যদিকে বিদেশে শ্রমবাজারে পাকিস্তানের অবস্থান দুর্বল করে দিচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় নির্বাচনী সহিংসতার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নির্বাচনী সহিংসতার একটি মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ...

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মোংলা সমুদ্রবন্দরকে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিদ্যমান সক্ষমতা ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার...

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর আহত ওই...

বগুড়ায় নির্বাচনী সহিংসতার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নির্বাচনী সহিংসতার একটি মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম...

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মোংলা সমুদ্রবন্দরকে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।...

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।শনিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে...

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি...

প্রশাসনের ভেতরে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

দেশে এখনও একটি মহল উচ্ছৃঙ্খল জনতা বা ‘মব’কে প্রশ্রয়...