৯ কোটি টাকা খরচ করে টাইটানিয়ামের দাঁত লাগালেন কানিয়ে ওয়েস্ট

৯ কোটি টাকা খরচ করে হীরার চেয়েও দামী দাঁত লাগালেন এক শিল্পি। জনপ্রিয় মার্কিন র্যাপ সংগীত শিল্পী কানিয়ে ওয়েস্ট নিজের সব কয়টা দাঁত ফেলে টাইটানিয়ামের দাঁত লাগিয়ে আবার আলোচনার এসেছেন।
কানিয়ে ওয়েস্ট নিজের ইনস্টাগ্রাম পোস্টে নতুন দাঁত দেখিয়ে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন। পোস্টে তিনি জেমস বন্ড সিরিজের ‘দ্য স্পাই হু লাভড মি’ এবং ‘মুনরেকার’ সিনেমার আইকনিক ভিলেন জসের সাথে নিজেকে তুলনা করেন।
৯ কোটি ৩২ লাখ টাকা খরচ করে আসল দাঁতের জায়গায় বসিয়েছেন টাইটেনিয়ামের দাঁত। কানিয়ে ওয়েস্টের এই নতুন দাঁত হীরার চেয়ে অনেক দামি। ওয়েস্টের এই নতুন দাঁত বসিয়েছেন লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলস শহরের ড. থামাস কর্নেলই ও মাস্টার ডেন্টাল টেকনিশিয়ান নাকি হায়া-শি।
কানিয়ে ওয়েস্টের এ দাঁত কাণ্ড অবশ্য নতুন না। এর আগেও তিনি নিচের পাটির সবকটা দাঁত তলে ফেলে হিরে এবং স্বর্ণের দাঁত বসিয়েছিলেন। যদিও তার টাইটানিয়ামের দাঁত নিয়ে বেশ আলোচনা চলছে নেট দুনিয়ায়। তবে কানিয়ের এই টাইটানিয়ামের দাঁত বর্তমান স্ত্রী বিয়ানকা সেন্সরি খুব পছন্দ করেছেন। তিনি সেই দাঁতগুলোর ছবি নিজের মোবাইলের ব্যাক কভার হিসেবে ব্যবহার করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

