বেগম জিয়ার মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর শোক

বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোকবার্তায় স্বাক্ষর করেন তিনি।
হাইকমিশনে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। এরপর রাজনাথ সিং খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেন।
শোকবার্তায় তিনি লিখেছেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জোরদার করতে তার অবদান সব সময় স্মরণীয় থাকবে।”
রাজনাথ সিং তার এক পোস্টে আরও লিখেছেন, “নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছি। তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা।”
এমনকি এটি দ্বিতীয়বারের মতো দিল্লির হাইকমিশনে গমন। এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি হাইকমিশনে গিয়েছিলেন।
উল্লেখ্য, খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরেরদিন, ৩১ ডিসেম্বর, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক দলমত নির্বিশেষে অসংখ্য মানুষ জানাজার অংশ নেন।
জানাজার আগেও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ঢাকায় এসে শেষ শ্রদ্ধা জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও জানাজার অংশগ্রহণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা হস্তান্তর করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

