জামায়াত ও আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ-ওপিঠ: মাহফুজ আলম

জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ মূলত একই রাজনৈতিক সমীকরণের অংশ। তাঁর ভাষায়, একটি দল টিকে থাকলে অন্যটিও থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রচারিত সাড়ে ১৪ মিনিটের ওই সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে কোনো সুস্পষ্ট ও স্বচ্ছ ভিশন তুলে ধরতে পারেনি। তাঁর মতে, আওয়ামী লীগ ও জামায়াত পরস্পরের ‘অল্টার ইগো’ হিসেবে কাজ করছে।
আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে নিজে প্রার্থী না হওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, এই রাজনৈতিক বাস্তবতার কারণেই বিএনপি ও জামায়াতের বাইরে একটি তৃতীয় বিকল্প গড়ার উদ্যোগ সফল হয়নি। এনসিপি যখন পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোটে যায়, তখন সেই প্রচেষ্টা থেমে যায় বলেও জানান তিনি।
ভবিষ্যৎ সরকার ব্যবস্থা নিয়ে মাহফুজ আলম বলেন, ক্ষমতায় যে দলই আসুক—বিএনপি বা জামায়াত—সমাজের ভেতরের সংকট নিরসন করতে না পারলে কোনো সরকারই টেকসই হবে না। পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, জনআস্থা ফেরাতে হলে গণমাধ্যম গুলোকে নিজেদের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করতে হবে।
বর্তমানে রাজনীতির বাইরে থাকা মাহফুজ আলম জানান, তিনি বই পড়া ও হতাশ তরুণদের সঙ্গে আলাপে সময় দিচ্ছেন এবং জুলাই অভ্যুত্থানের প্রতিশ্রুতিগুলো কেন বাস্তবায়িত হয়নি, তা বোঝার চেষ্টা করছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। মাহফুজ আলম ওই বছরের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। তিনি ১০ ডিসেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
