ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের মোল্লা (৬০) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, জরিমানা আদায় না হলে আরও ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে।
রায় দেন ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন। রায় ঘোষণা করা হয় আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত শমসের মোল্লা রাজবাড়ীর বসন্তপুর উপজেলার হাট জয়পুর গ্রামের করিম মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে, প্রতীয়মান হয় যে ফতেপুর গ্রামের ওই শিশু বাড়ির পাশে রাস্তার ওপর খেলা করছিল। তখন শমসের মোল্লা শিশুটিকে ডেকে পাশের ঘাসক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনায় বাধা দিলে আসামি পালিয়ে যান।
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়ে জানান, রাষ্ট্রপক্ষ মামলার রায়ে সন্তুষ্ট
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

১৫ দিনের সাজা শেষে মুক্তি পেলেন ‘ভাইরাল মিজান’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

