জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু

বগুড়ায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার হওয়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু জামিনে কারামুক্ত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে বগুড়া জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানজীম আল মিজবাহ জানান, গত রোববার বগুড়া জেলা জজ আদালতে ডা. সামির হোসেনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌশিক আহমেদ তার জামিন মঞ্জুর করেন। সোমবার সকালে কারাকর্তৃপক্ষ জামিনের নথিপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়। বগুড়ার কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ‘মকটেল’ নামের একটি রেস্তোরাঁ থেকে ডা. সামির হোসেনকে আটক করে পুলিশ। পরে তাকে বগুড়া সদর থানায় দায়ের হওয়া জুলাই গণঅভ্যুত্থানকালীন একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সে সময় পুলিশ জানিয়েছিল, শেরপুরের ওই রেস্তোরাঁয় এক চিকিৎসকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডা. মিশু। সেখানে তার উপস্থিতির খবর পেয়ে স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী রেস্তোরাঁটি ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমতাবস্থায় নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং পরে সদর থানায় হস্তান্তর করে। ডা. মিশুর এই গ্রেপ্তার নিয়ে সে সময় চিকিৎসক সমাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।
ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তবে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তাকে বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪

