শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল চত্বরে আজও কড়া নিরাপত্তা

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের পুরো চত্বরজুড়ে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
সকালে হাইকোর্টের প্রধান ফটকের পাশে অবস্থান নিতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। সামনে অল্প দূরেই সাঁজোয়া যান নিয়ে দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা। ট্রাইব্যুনালের ভেতর ও বাইরে পুলিশ সদস্যরাও অবস্থানে আছেন, টহল দিচ্ছেন নিয়মিত। পুরো এলাকা জুড়ে ছিল সতর্কতা ও নিয়ন্ত্রিত চলাচলের পরিবেশ।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই মামলায় অ্যাপ্রুভার হিসেবে থাকা পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মিরপুরে পোশাকশ্রমিক সায়মন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় দুই আদালত ভবনকে যুক্ত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

