ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি গুরুত্ব দেবে বিএনপি: মির্জা ফখরুল

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

শিশুশ্রম নিরসনে জাতীয়ভাবে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শিশুশ্রম রোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে এসব শিশুদের শিক্ষার আলোয় ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।”

শনিবার (২৬ জুলাই) দুপুরে ইএসডিওর (ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে অবস্থিত প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিশুশ্রম নিরসনে মাঠপর্যায়ে ইএসডিওর অভিজ্ঞতা তুলে ধরতে।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে অর্থনৈতিক বাস্তবতা ও সামাজিক কাঠামোর কারণে শিশুশ্রম রোধ করা সহজ নয়। তারপরও ইএসডিও মাঠে সফলভাবে কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই, এই উদাহরণ সারাদেশে ছড়িয়ে পড়ুক।”

ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, সমন্বয় ও সংস্কার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এবং ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী।

আলোচনায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে শিশুশ্রম বন্ধে কার্যকর উদ্যোগ দরকার। পাশাপাশি বেসরকারি পর্যায়ে সফল প্রকল্পগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো জরুরি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...